প্রশ্ন আর উত্তর
০১দাম কীভাবে হিসাব হয়?+
দাম = ওজন × আজকের দর + মজুরি + পাথরের দাম + ৫% ভ্যাট। প্রতিটা গয়নার পাতায় এই চারটা আলাদা করে লেখা থাকে। দর বাজুসের ঘোষণা অনুযায়ী প্রতিদিন হালনাগাদ হয়।
০২অর্ডারের পর সোনার দাম বাড়লে?+
অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম হলে সেই দিনের দর আটকে যায়। পরে দাম বাড়লেও আপনাকে বাড়তি দিতে হবে না।
০৩পুরনো সোনা বদলানো যায়?+
যায়। শোরুমে ক্যারেট মিটারে পরীক্ষা করে আজকের দর থেকে ক্ষয় ও খাদ বাবদ ১২% বাদ দিয়ে দাম ধরা হয়। নতুন গয়নার দাম থেকে সেটা বাদ যায়।
০৪হোম ডেলিভারি কি নিরাপদ?+
আমাদের নিজস্ব প্রতিনিধি বীমা করা প্যাকেটে পৌঁছে দেন, হাতে নিয়ে খুলে দেখার পর বাকি টাকা দেবেন। ৳১,৫০,০০০-এর বেশি অর্ডারে ডেলিভারি ফ্রি।
০৫মাপ না মিললে?+
আংটি আর চুড়ির মাপ একবার ফ্রি বদলে দিই। মাপ জানতে পণ্যের পাতার "মাপ গাইড" দেখুন, অথবা শোরুমে এসে মেপে যান।
০৬আজীবন সার্ভিস কী?+
আমাদের যেকোনো গয়না বছরে একবার ফ্রি পলিশ আর পরিষ্কার করে দিই, ছোটখাটো মেরামত ফ্রি। রসিদটা যত্ন করে রাখবেন।